ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসির

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পাশাপাশি নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশনে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়।

ভাষণে তিনি বলেন, ভোটদান শুধু একটি নাগরিক অধিকার নয়, এটি দায়িত্বও বটে। তিনি আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের উদ্দেশে তিনি শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সিইসি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। সবার উচিত ফলাফলকে ইতিবাচক মানসিকতায় গ্রহণ করা। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে জাতীয় এই কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হয়।

শান্তিপূর্ণ ভোটগ্রহণে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ভাষণের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিইসি। পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসির

প্রকাশের সময়ঃ ০১:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬