ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

টেকনাফে অস্ত্র-বিস্ফোরকের চালানসহ ৩ রোহিঙ্গা আটক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৩ Time View

টেকনাফের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের কাছে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের চালান হস্তান্তরের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার কুতুপালং ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, একই ক্যাম্পের ইউনুসের ছেলে মো. আনসার আলী এবং টেকনাফের মোচনি ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় একটি সশস্ত্র দলের কাছে অস্ত্রের একটি চালান পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানিক দল মোতায়েন করা হয়।

বিজিবি জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহজনক একটি ইজিবাইক লেদা বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিকে থামার সংকেত দেওয়া হয়। পরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা একটি বস্তায় ধাতব বস্তু থাকার বিষয়টি শনাক্ত করা হয়।

এরপর ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়। বিজিবির দাবি, সেখানে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গুলি, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি, একটি ম্যাগাজিন এবং প্রায় চার কেজি বিস্ফোরক দ্রব্য। এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের চালান হস্তান্তরের সময় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

টেকনাফে অস্ত্র-বিস্ফোরকের চালানসহ ৩ রোহিঙ্গা আটক

প্রকাশের সময়ঃ ১০:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬