ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ট্রেনচালকের তৎপরতায় ব্রহ্মপুত্র রেলসেতুতে প্রাণে বাঁচলেন তরুণ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

ব্রহ্মপুত্র রেলসেতুতে ট্রেন আসার সময় নিরাপত্তা পাটাতনে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন এক তরুণ।

ময়মনসিংহের ব্রহ্মপুত্র রেলসেতুর ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের সামনে পড়ে গিয়েছিলেন এক তরুণ। শেষ মুহূর্তে ট্রেনচালকের তৎপরতায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ৭৭৮ নম্বর ‘হাওর এক্সপ্রেস’ ব্রহ্মপুত্র রেলসেতু অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ট্রেনটি সেতুর দিকে এগিয়ে যাওয়ার সময় একটি বাঁক পার হওয়ার পর চালকের নজরে আসে, ছাতা মাথায় দিয়ে এক তরুণ রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন ট্রেন থেকে তাঁর দূরত্ব আনুমানিক ৫০ থেকে ৬০ গজ। ট্রেনটির গতিও ছিল ঘণ্টায় প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার।

পরিস্থিতি বুঝতে পেরে লোকোমাস্টার এনায়েত ধ্রুব দ্রুত থ্রটল আইডল করে জরুরি ব্রেক প্রয়োগ করেন। একই সঙ্গে তিনি বারবার হুইসেল দিতে থাকেন। হুইসেলের শব্দে তরুণটি বিপদের বিষয়টি বুঝতে পারেন।

এরপর দ্রুত সেতুর মাঝামাঝি থাকা বিশেষভাবে নির্মিত নিরাপত্তা পাটাতনে সরে গিয়ে আশ্রয় নেন তিনি। এ সময় ট্রেনটি নিয়ন্ত্রণে এনে থামানো সম্ভব হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই তরুণটি প্রাণে রক্ষা পান।

ঘটনার পর লোকোমাস্টার এনায়েত ধ্রুব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন। তিনি রেলসেতুতে হাঁটা বা ঝুঁকিপূর্ণভাবে পারাপার না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

রেলসেতুতে ট্রেন চলাচলের সময় পথচারীদের উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সেতুর ওপর সাধারণ মানুষের নিরাপদে সরে যাওয়ার সুযোগ সীমিত থাকায় এ ধরনের ঘটনা গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ট্রেনচালকের তৎপরতায় ব্রহ্মপুত্র রেলসেতুতে প্রাণে বাঁচলেন তরুণ

প্রকাশের সময়ঃ ১০:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬