ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বোয়ালখালীতে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৮ Time View

চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব কালুরঘাট শেখবাড়ি এলাকায় আগুনে ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট শেখবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের হিসাবে, আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল সওদাগরের মালিকানাধীন একটি ভাড়া বাসায় প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই আগুনে ১৩টি বসতঘর ও পাশের দুটি দোকান পুড়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্তদের হিসাবে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বোয়ালখালীতে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

প্রকাশের সময়ঃ ০৮:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬