ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ, ৫ চুনা কারখানার ভাট্টি গুঁড়িয়ে দিল তিতাস

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:১৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৬ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাট্টি ভেঙে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার অবৈধ ভাট্টি ভেঙে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কারখানার মালিকদের ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার বা জরিমানা করা সম্ভব হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোনাল বিক্রয় অফিস (মেঘনাঘাট) অভিযানটি পরিচালনা করে।

তিতাস সূত্রে জানা যায়, সোনারগাঁওয়ের গোলাবাড়ি, পিরোজপুর, প্রতাপেরচর ও ঝাউচর এলাকার ছয়টি স্থানের আটটি পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি চুনা কারখানার ১২টি এবং একটি ঢালাই কারখানার একটি অবৈধ ভাট্টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিচ্ছিন্ন করা হয় অবৈধ গ্যাস সংযোগ।

অভিযানে ঘটনাস্থল থেকে ১ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের ২০ ফুট এমএস পাইপ এবং ১ ইঞ্চি ব্যাসের প্রায় ৩০ ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়।

তিতাসের হিসাব অনুযায়ী, এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রতি ঘণ্টায় ২৫ হাজার ৬০০ ঘনফুট গ্যাসের ব্যবহার বন্ধ হয়েছে। এতে দৈনিক প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকার সরকারি গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানার মালিকদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে অভিযানের সময় কাউকে কারাদণ্ড বা জরিমানা করা সম্ভব হয়নি।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কারখানাগুলোর জমির মালিক ও পরিচালকদের তথ্য সংগ্রহ করে সোনারগাঁও থানায় মামলা ও এফআইআর করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এসব কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ভাট্টি পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ভাট্টি অপসারণ করা হলেও মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযানের তথ্য আগেই ফাঁস হয়েছিল কি না এবং অবৈধ গ্যাস ব্যবহারের সঙ্গে জড়িতদের পেছনে কারও আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তাদের দাবি, শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট কারখানার মালিক ও অবৈধ গ্যাস ব্যবহারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এসব অবৈধ ভাট্টি আবার চালু হওয়ার আশঙ্কা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ, ৫ চুনা কারখানার ভাট্টি গুঁড়িয়ে দিল তিতাস

প্রকাশের সময়ঃ ১১:১৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬