ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

শিবগঞ্জের পুস্কুনি এলাকায় গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। বুধবার উপজেলার পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিম।

নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি তাঁর শ্বশুরসহ ১০ থেকে ১২ জন গরু কেনার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। হাট থেকে গরু কেনার পর ভটভটিতে করে বাড়ি ফেরার পথে পুস্কুনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, ওই এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমেরও মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে পাঁচজনের অবস্থা বিবেচনায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

প্রকাশের সময়ঃ ১২:২১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬