ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ইবিতে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২৫৬ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি জরুরি সভা হয়। পরে একই দিন দুপুর ১টায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে আরেকটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দুই সভার সিদ্ধান্ত অনুসারে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মেহেদী (শিক্ষাবর্ষ ২০২২-২৩), আব্দুর রউফ (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) ও মোসাব্বির হোসেন (শিক্ষাবর্ষ ২০২৪-২৫)।

অফিস আদেশে আরও জানানো হয়, ঘটনার অধিকতর তদন্ত, অভিযুক্তদের শনাক্তকরণ এবং শাস্তির ধরন নির্ধারণসহ সুপারিশ প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. এ. এ. এস. এম. আরাফাতুল হক আকন্দ। সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইয়ামান আল রশীদ, পরিবহন প্রশাসক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ ও সহকারী প্রক্টর মো. জাকির হোসেন। সদস্য সচিবের দায়িত্বে আছেন উপ-রেজিস্ট্রার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ) মো. সালাউদ্দিন মোল্লা।

কমিটিকে নিরপেক্ষ ও তথ্যভিত্তিকভাবে তদন্ত করে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ইবিতে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশের সময়ঃ ০১:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬