ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান রাষ্ট্রপতির

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২৪১ Time View

বঙ্গভবনে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ও কৃতী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বঙ্গভবনে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় ব্র্যাক ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), লাইফ সায়েন্স, এগ্রো টেকনোলজি ও নার্সিংসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব

রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান আরও উন্নত করা প্রয়োজন। এ জন্য শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তাঁর মতে, উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষা ও গবেষণাকে আরও গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া জরুরি।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশিদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতি দ্রুত প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তনে আমন্ত্রণ

সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আশ্বাস দেন।

এ সময় বঙ্গভবনের সচিবরা ছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের সময়ঃ ০৬:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬