ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বারনই নদে জেলের টানা বড়শিতে ধরা পড়েছে প্রায় ১৪ কেজির চিতল

নাটোরের নলডাঙ্গায় বারনই নদে জেলের টানা বড়শিতে ধরা পড়া ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের চিতল মাছ।

নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদে জেলের টানা বড়শিতে ধরা পড়েছে প্রায় ১৪ কেজি ওজনের একটি বিশাল চিতল মাছ। মাছটির ওজন ১৩ কেজি ৭০০ গ্রাম। এত বড় মাছ দেখতে নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে যায়, এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বুধবার (সন্ধ্যায়) উপজেলার সোনাপাতিল এলাকায় বারনই নদে বাঙ্গাল খলসি গ্রামের এক জেলে টানা বড়শি ফেললে সেখানে মাছটি আটকা পড়ে। পরে মাছটি সোনাপাতিল চারমাথা মোড়ে আনা হলে এক নজর দেখতে আশপাশের এলাকার মানুষ সেখানে জড়ো হন।

পরে পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন ব্যক্তি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয়দের ভাষ্য, বারনই নদে ইতিপূর্বে এত বড় আকারের চিতল মাছ তাঁদের চোখে পড়েনি। তাই মাছটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা দিয়েছে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বারনই নদে জেলের টানা বড়শিতে ধরা পড়েছে প্রায় ১৪ কেজির চিতল

প্রকাশের সময়ঃ ০১:০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬