ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২৪০ Time View

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার জুমার নামাজের পর চকের বাজার এলাকায় হজরত শাহ তৈয়ব ছৈলানি (রহ.) মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ হয়।

নিহত রাসেল আহমদ সিলাম ইউনিয়নের শেখপাড়া গ্রামের শাহরুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ তৈয়ব ছৈলানি (রহ.) ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটি নিয়ে শেখপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। এতে রাসেলসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে রাসেলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ওয়াকফ এস্টেটের কমিটি নিয়ে নয়, কথাকাটাকাটিকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

প্রকাশের সময়ঃ ০৭:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬