ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা।

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরবর্তীতে পুলিশ বাসটি আটক করলেও চালক ও তার সহকারীর সন্ধান পাওয়া যায়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মামুন হোসেন জানান, জুমার নামাজ পড়তে যাওয়ার পথে তিনি বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি দেখতে পান তিনি। স্থানীয় লোকজন বাসটি সরিয়ে অটোরিকশাটি উদ্ধার করেন এবং এরপর একে একে মরদেহগুলো বের করে আনা হয়।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

প্রকাশের সময়ঃ ০৮:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬