ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নাটোরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

নাটোর সদরের চকআমহাটি হাফরাস্তা এলাকায় মাদকবিরোধী র‍্যালিতে অংশ নিয়েছেন এলাকাবাসী ও অতিথিরা।

নাটোর সদরের চকআমহাটি হাফরাস্তা এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ এবং সদর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান। এ ছাড়া স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান।

সভা শেষে এলাকাবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নাটোরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

প্রকাশের সময়ঃ ১২:৫৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬