ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

দেড় বছর পর আবার চালু আগরতলা-ঢাকা বাস সার্ভিস

মঙ্গলবার বিকেলে আগরতলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আগরতলা-ঢাকা সরাসরি বাস সার্ভিস। মঙ্গলবার বিকেলে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি যাত্রীবাহী বাস আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাসটিতে পাঁচজন যাত্রী ছিলেন।

এর আগে একই দিন সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস আখাউড়া হয়ে আগরতলায় পৌঁছায়। সেখানে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হলো দুই শহরের মধ্যে সরাসরি বাস চলাচল।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা সেবাও সীমিত করা হয়। ফলে আগরতলা-ঢাকা রুটে যাত্রী পরিবহন কার্যক্রম স্থগিত থাকে।

চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে এ রুটে বাস চলাচল শুরু হয়। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নিয়মিত যাত্রা শুরু হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন বাস চলাচল করবে।

তিনি আরও জানান, উদ্বোধনের দিন বাসের স্টাফসহ মোট ৯ জন ঢাকা থেকে আগরতলায় যান। আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন পাঁচজন যাত্রী।

সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত বাস চলাচল শুরু হলে দুই দেশের মানুষের যাতায়াত ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হবে।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

দেড় বছর পর আবার চালু আগরতলা-ঢাকা বাস সার্ভিস

প্রকাশের সময়ঃ ০১:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬