ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১২৪৫ Time View

বাগেরহাটের মোড়েলগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩।

বাগেরহাটের মোড়েলগঞ্জে ডাববোঝাই নসিমনের সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বলাইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং শিক্ষক মোহাম্মদ জামালের ছেলে মুহিব (১৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে ডাববোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত তিনজনকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিবের মৃত্যু হয়।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরবর্তীতে গুরুতর আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে পরবর্তী চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময়ঃ ০৯:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬