ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২৩৫ Time View

মিরপুরে পথশিশুকে মারধরের অভিযোগে নিরাপত্তাকর্মী রিপন মন্ডলকে আটক করেছে পুলিশ।

রাজধানীর মিরপুরে রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী রিপন মন্ডলকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়া।

পোস্টে রিপন মন্ডলের ছবি প্রকাশ করে এডিসি জানান, মিরপুর-১ নম্বর এলাকায় গত শনিবার রাতে এক শিশুকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া আরও বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের নির্মমতার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পথশিশুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

প্রকাশের সময়ঃ ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬