ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধের জেরে চাকু দিয়ে কুপিয়ে তরুণকে হত্যা চাকসুর মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন আকাশ দাশ চরপাথালিয়া বাজারে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতির দাবি দুর্গাপূজায় রাজধানীর প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা, প্রস্তুত ডিএমপির বিশেষ ইউনিট ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার, মোদির সঙ্গে বৈঠক অর্থনীতি চাঙা, তবুও ভারতের শেয়ারবাজারে ধসের পেছনে যে ৫ কারণ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৮৩ মামলা, ডাম্পিং ৪৭৬ গাড়ি শূন্য থেকে বিশ্বসেরা, মেসির ফুটবলযাত্রা যেন রূপকথার গল্প নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন উপাচার্য ২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় রাজধানীর প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা, প্রস্তুত ডিএমপির বিশেষ ইউনিট

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২৩২ Time View

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি জানান, পূজার সময় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্য, সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।

মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি জানান, মহালয়া থেকে শুরু করে দুর্গাপূজার পুরো সময় এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি মণ্ডপের ইনচার্জরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন।

পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি নিজ নিজ মণ্ডপের নিরাপত্তায় সক্রিয় থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের কার্যক্রমের ওপরও নজর রাখার পরামর্শ দেন তিনি।

জরুরি কোনো পরিস্থিতির সৃষ্টি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেন তিনি।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, পুলিশ, পূজা কমিটি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে এবারের দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, মোহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ ওসমান গনি।

এ ছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধের জেরে চাকু দিয়ে কুপিয়ে তরুণকে হত্যা

দুর্গাপূজায় রাজধানীর প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা, প্রস্তুত ডিএমপির বিশেষ ইউনিট

প্রকাশের সময়ঃ ০৫:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬