ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ ইবির নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগের অভিযোগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫

ফ্যামিলি কার্ডের নামে অর্থ আদায়,, তদন্তে মিলল সত্যতা

অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকা করে আদায়ের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদন করার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়ার নামে প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছেন—এমন অভিযোগ সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন গত ২৮ ফেব্রুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হককে। পাশাপাশি তাকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান মোজাম্মেল হক জানান, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে এবং অর্থ আদায়ের ঘটনার সত্যতা পাওয়া গেছে। রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পর্যালোচনা করেও অনিয়মের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ

ফ্যামিলি কার্ডের নামে অর্থ আদায়,, তদন্তে মিলল সত্যতা

প্রকাশের সময়ঃ ০৩:৪৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬