ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস

দুর্গাপূজা, দীপাবলি ও ছটপূজা: বাংলাবান্ধা বন্দরে ১২ দিন পণ্য পরিবহন বন্ধ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১২৮৫ Time View

উৎসবের ছুটিতে কয়েক দফায় ১২ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে।

দুর্গাপূজা, কালীপূজা-দীপাবলি ও ছটপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে কয়েক দফায় মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর প্রভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েও বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সকালে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে উৎসবের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়ে তাঁরা একটি চিঠি পেয়েছেন।

ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গত ৬ অক্টোবর পাঠানো চিঠিতে ছুটির সময়সূচি জানানো হয়। সূচি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আট দিন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিন দিন এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে দুর্গাপূজার পর ২৫ অক্টোবর, কালীপূজা ও দীপাবলির পর ১১ নভেম্বর এবং ছটপূজার পর ১৭ নভেম্বর থেকে কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরেও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো বিঘ্ন ঘটবে না। বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফাতুল্লা ওয়ারেছ জানান, ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী

দুর্গাপূজা, দীপাবলি ও ছটপূজা: বাংলাবান্ধা বন্দরে ১২ দিন পণ্য পরিবহন বন্ধ

প্রকাশের সময়ঃ ০৬:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬