ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের আন্দোলন, কাঠেরপুলে শ্রমিকদের বাধা পুলিশের রিপাবলিকানদের নির্বাচনী হার, ফক্স নিউজ ও গ্রেগ অ্যাবটকে দায়ী করলেন ট্রাম্প উপস্থাপনাই আমার পরিচয়, অভিনয় প্যাশনের জায়গা: মৌসুমী মৌ প্রথমবার জুটি হয়ে পর্দায় খায়রুল বাসার ও নাজনীন নীহা

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১২৩২ Time View

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন। তবে চুক্তি থাকায় ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত মেলবোর্ন স্টারসের হয়ে বিগ ব্যাশে খেলবেন তিনি।

গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনি। বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে পারেনি অস্ট্রেলিয়া। পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল অস্ট্রেলিয়ার জার্সিতে ম্যাক্সওয়েলের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

অথচ তাঁর ইচ্ছা ছিল ২০২৮ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার। বিদায়বেলায় আরেকটি আক্ষেপের কথা জানিয়েছেন এই অলরাউন্ডার—নিজের ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলে অবসর নিতে চেয়েছিলেন, সেটিও আর হলো না।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ‘ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। আর বিষয়টি বেশ খোলামেলাই ছিল। ওই দিক থেকে (অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট) কোনো চাপ ছিল না। সামনে কয়েকটি সিরিজ ছিল, যেখানে তারা ভবিষ্যতের কথা ভেবে দল সাজাতে চেয়েছে। আমরা বাংলাদেশে সেটাই দেখেছি, যেখানে তরুণরা সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করেছে।’

এমসিজিতে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, ‘এমসিজিতে একটি বিদায়ী ম্যাচ খেলার ছোট আশা বা আলোচনা ছিল। তবে এই দলটা যে পথ ধরে এগোচ্ছে, তা আমি বুঝতে পারছি।’

সামনে অলিম্পিক থাকায় আগামী এক-দুই বছরের মধ্যে অস্ট্রেলিয়া দলে আরও পরিবর্তন আসতে পারে বলেও মনে করছেন ম্যাক্সওয়েল।

বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের বর্ণাঢ্য ক্যারিয়ার

অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ম্যাক্সওয়েল। ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের মাঝে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি।

তবে ক্রিকেট ইতিহাসে তাঁর নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা অবিস্মরণীয় এক ইনিংসের জন্য। অনেকের মতে, সেটি শুধু বিশ্বকাপ নয়, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস।

সেদিন মুম্বাইয়ে আফগানিস্তানের ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ২১টি চার ও ১০টি ছক্কায় ১২৮ বলে অপরাজিত ২০১ রান করে দলকে একাই জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাক্সওয়েল।

চরম প্রতিকূল পরিস্থিতিতে দলকে জিতিয়ে আনার জন্যই ইনিংসটি স্মরণীয় হয়ে আছে। হ্যামস্ট্রিংয়ের যন্ত্রণায় এক পা নাড়াতে পারছিলেন না তিনি; দৌড়ানো ছিল আরও কঠিন। শেষ দিকে কয়েকবার শট খেলার পর ব্যথায় উইকেটের মধ্যেই লুটিয়ে পড়েন। তবু মাঠ ছাড়েননি।

ম্যাক্সওয়েলের সেই ইনিংস না থাকলে ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠা কঠিন হয়ে পড়ত। শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইতিহাসে জায়গা করে নেন তিনি।

তবে পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ম্যাক্সওয়েল। ফিটনেস সমস্যাও ভুগিয়েছে তাঁকে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। এবার আন্তর্জাতিক ক্রিকেটসহ প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও অবসর নিলেন এই তারকা।

২০১২ সালে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। দেশের হয়ে ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে ও ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল

প্রকাশের সময়ঃ ০১:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬