ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ ইবির নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগের অভিযোগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত ১৫

সংগৃহীত ছবি।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে ঘটনাস্থলেই হতাহতের সংখ্যা বাড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং নিহতদের মরদেহ সেখানেই নেওয়া হয়েছে।
এদিকে ট্রেনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলগেটের দায়িত্বে থাকা সিগন্যালম্যানের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া দুর্ঘটনার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত ১৫

প্রকাশের সময়ঃ ০২:১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬