ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাকে মারধরের অভিযোগ এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ মোংলা ও খুলনা সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল পুলিশ মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১২৫১ Time View

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘর (ফাইল ছবি)।

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাদুঘরের ১ নম্বর গেটসংলগ্ন প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তি অটোরিকশায় করে এসে জাদুঘরের ১ নম্বর গেটের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলেও ওই সময় সড়কে থাকা কেউ আহত হননি। ঘটনার পরও সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

ঘটনার পরপরই শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

বেরোবি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাকে মারধরের অভিযোগ

জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময়ঃ ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬