ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর? বিসিবির দায়িত্ব ছাড়ার পর পিএসএলের লাহোর কালান্দার্সে নতুন ভূমিকায় বুলবুল ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে? বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি সংসদের অধিবেশন যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলা: ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান কারাগারে

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন – জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৫০ Time View

মাদ্রাসাটিতে সোমবার দিবাগত (১০ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কেউ চিকিৎসার অপেক্ষায় আছেন, আবার কেউ চিকিৎসা নিচ্ছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন, আর কেউ কেউ অসুস্থ শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। সবাই মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর?

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন – জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

প্রকাশের সময়ঃ ১০:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬