ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে? বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি সংসদের অধিবেশন যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলা: ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান কারাগারে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক শোষণকে ‘আধুনিক দাসত্ব’ বললেন আনোয়ার ইব্রাহিম নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি ছাত্রশিবিরের

জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে?

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৩২ Time View

নভেম্বরের শীতল আবহাওয়ায় জনজীবনে যখন কিছুটা স্বস্তি ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে, তখন দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। রাতের আঁধারে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং পর্যটন নগরী কক্সবাজারে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের মতো পরিস্থিতি কাটিয়ে অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এ ধরনের সহিংসতা ও নাশকতার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ এবং বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়টি গভীরভাবে ভাবিয়ে তুলছে।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে। গভীর রাতে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন শেখ ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। জীবিকার প্রয়োজনে বাসের ভেতর রাত কাটানো এই শ্রমজীবী মানুষের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, গোটা সমাজের জন্যই বেদনাদায়ক।

ফরিদপুরের পাশাপাশি নওগাঁর বাইপাস সড়ক এবং ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ও ধামরাই এলাকায়ও গত কয়েক রাতে দাঁড়িয়ে থাকা একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পরিকল্পিতভাবে যানবাহনকে লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা জরুরি।

অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনাও আতঙ্ক বাড়িয়েছে। গত কয়েক দিনে ঢাকা আদালত চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ফার্মগেট ও মিরপুরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জনবহুল এলাকায় এ ধরনের বিস্ফোরণ পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পর্যটন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক পর্যটক ও স্থানীয় বাসিন্দা রাস্তায় নেমে আসেন। এর আগে ইনানী ও সুগন্ধা পয়েন্টের হোটেলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফলে পর্যটন খাতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে স্থিতিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মতো ঘটনা ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটি বাস বা দোকান পুড়ে যাওয়া শুধু সম্পদের ক্ষতি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মালিক, শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা।

অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন। তবে শুধু আশ্বাস নয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে গণপরিবহন, গুরুত্বপূর্ণ স্থাপনা, পর্যটন এলাকা ও জনবহুল স্থানে নিরাপত্তা জোরদার করা জরুরি। রাজনৈতিক কিংবা গোষ্ঠীগত পরিচয় বিবেচনা না করে অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

জনপ্রিয় সংবাদ

৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ

জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে?

প্রকাশের সময়ঃ ১০:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬