ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে? বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি সংসদের অধিবেশন যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলা: ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান কারাগারে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক শোষণকে ‘আধুনিক দাসত্ব’ বললেন আনোয়ার ইব্রাহিম নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি ছাত্রশিবিরের

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি ছাত্রশিবিরের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৩৩ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রশিবির।

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৭৯ শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কয়েকজন শিক্ষার্থীর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা এবং একজনের লাইফ সাপোর্টে থাকার বিষয়টি তাদের গভীরভাবে মর্মাহত করেছে। তারা আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ছাত্রশিবির নেতারা বলেন, শিক্ষার্থীদের জীবন রক্ষা এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসার ব্যয়ভার বহনেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।

বিবৃতিতে অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে যথাযথ তদন্তের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এ ঘটনায় কোনো অবহেলা কিংবা নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে। তদন্তে দায়িত্বহীনতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া দেশের সব মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক ভবনে অগ্নিনিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম স্থাপন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।

জনপ্রিয় সংবাদ

৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি ছাত্রশিবিরের

প্রকাশের সময়ঃ ০৯:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬