ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু: ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, হুমকিতে ফের চালু ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর, আবেদন ১১ নভেম্বর ফার্মগেটে বাসে, পোস্তগোলা ব্রিজে রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন বিষাক্ত বাতাসে বিপর্যস্ত দিল্লির জীবন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক উজ্জ্বল

শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রুহুল কবির রিজভী।

শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আদালত ও আইন নিজস্ব গতিতে চলবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ আখ্যা দিয়ে রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থনও চাইছেন তিনি।

রিজভী বলেন, ‘একজন মানুষের কোনো ধরনের ন্যূনতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেন।’

ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করতে পারেন—এমন প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শেখ হাসিনা সেই আন্দোলনের কথা ভুলে গেলেও দেশের মানুষ তা কখনো ভুলবে না। আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষের স্মৃতিতে থাকবে।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এতে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ দেশের মানুষের মনে চিরজাগরূক থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এ দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য

শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী

প্রকাশের সময়ঃ ০৮:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬