ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলের হাত-পা ভাঙার অভিযোগ, পায়ের রগ কাটার দাবি ক্ষমতাসীনরা লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে: মামুনুল হক গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন, সংবাদ প্রকাশ না করতে ইউএনওর অনুরোধ শিশুদের সঙ্গে গল্প, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ক্ষতিগ্রস্ত বেদির নিচের অংশ

ক্ষমতাসীনরা লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে: মামুনুল হক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাগরিক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সরকার গঠনের পর ক্ষমতাসীনরা লুটপাটে জড়িয়ে সম্পদের পাহাড় গড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইমদাদুল উলুম আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ক্ষমতাসীনরা সরকার গঠনের পর লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। তারা নিকট অতীতে ফ্যাসিস্ট সরকারের পতনের ঘটনা ভুলে গেছে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের আড়াইহাজার উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মামুনুল হক বলেন, দেশে দুটি পৃথক ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছিল। এর একটি ছিল সরকার গঠনের জন্য, অন্যটি ছিল রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য। তাঁর দাবি, সরকার গঠনের নির্বাচনে ক্ষমতাসীনরা ৫১ শতাংশ ভোট পেলেও রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন ৭০ শতাংশ ভোটার।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র মেরামতের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ দাবি বাস্তবায়িত হলে ১১ দলীয় জোট আন্দোলন থেকে সরে আসবে বলেও উল্লেখ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আশরাফ আলী। প্রধান বক্তা ছিলেন জালালুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওবায়দুল কাদের নদভী ও মাওলানা এমদাদুল্লাহসহ স্থানীয় নেতারা।

জনপ্রিয় সংবাদ

পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা

ক্ষমতাসীনরা লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে: মামুনুল হক

প্রকাশের সময়ঃ ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬