ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলের হাত-পা ভাঙার অভিযোগ, পায়ের রগ কাটার দাবি ক্ষমতাসীনরা লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে: মামুনুল হক গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন, সংবাদ প্রকাশ না করতে ইউএনওর অনুরোধ শিশুদের সঙ্গে গল্প, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ক্ষতিগ্রস্ত বেদির নিচের অংশ

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৩৩ Time View

রাজশাহী মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শপথ গ্রহণ করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার ২০২৭-২০২৮ সাংগঠনিক মেয়াদের নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

শুক্রবার (৬ নভেম্বর) রাজশাহী নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে আমিরের দায়িত্ব পালনের শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি নবনির্বাচিত মহানগর আমিরকে শপথবাক্য পাঠ করান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর শাখার সদ্যবিদায়ী আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।

শপথ অনুষ্ঠানে জামায়াতের রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা এবং রাজশাহী জেলা ও মহানগর শাখার সদস্যরা (রুকন) উপস্থিত ছিলেন।

দলটির ২০২৭-২০২৮ সাংগঠনিক মেয়াদের জন্য রাজশাহী মহানগর আমির হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ

প্রকাশের সময়ঃ ০৮:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬