ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

পোশাকশ্রমিকদের দাবি দ্রুত পূরণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আন্দোলনে ক্ষয়ক্ষতি ও অস্থিরতা আরও বাড়ার আগেই পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে এবং অস্থিরতা তৈরির সুযোগ না দিয়ে দ্রুত সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান শফিকুর রহমান। বার্তায় তিনি বলেন, গত কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প মজুরির শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।

শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’

প্রতিষ্ঠান রক্ষায় শ্রমিকদেরও দায়িত্বশীল থাকার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবির পক্ষে থাকতে হবে, একই সঙ্গে প্রতিষ্ঠানও রক্ষা করতে হবে। মালিকপক্ষকে শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে।

ভিডিও বার্তায় গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেন নিহতের ঘটনায় নিন্দা জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

পোশাকশিল্পকে দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

প্রকাশের সময়ঃ ০৯:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬