ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১২৩৬ Time View

শ্রমিক হত্যা ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদে মশাল মিছিল করে এনসিপি।

আন্দোলন দমনের নামে শ্রমিক হত্যা, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, এনসিপির অঙ্গসংগঠন শ্রমিকশক্তির নেতাদের ওপর হামলা এবং দলটির নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়ালের’ প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আগ্রাবাদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুজ্জাতুল ইসলাম আবির, যুগ্ম আহ্বায়ক সরওয়ার কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনার দায়িত্বে থাকা রিদুয়ান হৃদয় বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তেল-গ্যাস ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্যদিকে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে উল্টো দমন-নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি ও তাদের অঙ্গসংগঠন দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব কারণে এনসিপি মাঠে নামতে বাধ্য হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

প্রকাশের সময়ঃ ০৯:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬