ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগাতিপাড়ায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহিলাদলের মতবিনিময় সভা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরার আহ্বান ময়মনসিংহে এম.পি ওয়াহিদের ইতিহাসে প্রত্যেকের অবদান সত্যিকার অর্থে তুলে ধরতে হবে: নাটোরে হুইপ দুলু রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে- চাঁপাইনবাবগঞ্জে পাপিয়া জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, ৭ নভেম্বর থেকেই কার্যকর: মহাসমাবেশে প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দাম কমার পর যে দামে বাজারে বিক্রি হচ্ছে সোনার ভরি গাইবান্ধায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলু গ্রেপ্তার

ইতিহাসে প্রত্যেকের অবদান সত্যিকার অর্থে তুলে ধরতে হবে: নাটোরে হুইপ দুলু

নাটোর জেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে যাঁর যে অবদান রয়েছে, তা যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ইতিহাস বিকৃত করে কাউকে ছোট করা হলে একটি জাতি হিসেবে আমরা নিজেরাই ছোট হই।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোর জেলা বিএনপির আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 হুইপ দুলুর ভাষ্য অনুযায়ী, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ভূমিকার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হন। এরপর তাঁর নেতৃত্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি প্রতিষ্ঠায়ও জিয়াউর রহমানের অবদান স্মরণীয় উল্লেখ করে তিনি বলেন, এই জাতীয়তাবাদে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ রয়েছে।

 দুলু বলেন, এমএজি ওসমানী, জিয়াউর রহমান, মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানসহ যাঁদের যে অবদান রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তাঁর মতে, ইতিহাস হতে হবে সত্যনির্ভর, যেখানে প্রত্যেকের অবদান যথাযথ মর্যাদায় স্থান পাবে। তিনি অভিযোগ করেন, বিএনপি ও জিয়াউর রহমানকে ছোট করতে অতীতে বারবার ইতিহাস বিকৃত করা হয়েছে।

 প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে হুইপ দুলু বলেন, ৫ আগস্টের আগের স্বৈরাচারী ও প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি আর ফিরে যেতে চায় না। আক্রমণ ও প্রতিশোধের রাজনীতির বদলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় দলটি।

 অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজিত দিবসের কর্মসূচিতেও অংশ নেন বিএনপি নেতারা।

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহিলাদলের মতবিনিময় সভা

ইতিহাসে প্রত্যেকের অবদান সত্যিকার অর্থে তুলে ধরতে হবে: নাটোরে হুইপ দুলু

প্রকাশের সময়ঃ ০২:৫০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬