
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় সোহেল রানা শিবলুকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেন নাশকতার পরিকল্পনায় অংশ নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, এর আগে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগ ছিল সোহেল রানা শিবলুর বিরুদ্ধে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিকার ডেস্কঃ 























