ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, ৭ নভেম্বর থেকেই কার্যকর: মহাসমাবেশে প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দাম কমার পর যে দামে বাজারে বিক্রি হচ্ছে সোনার ভরি গাইবান্ধায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলু গ্রেপ্তার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা আজ ছয় ঘণ্টা টোল ফ্রি থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুমের সময়ে অনিয়ম থাকলে বাড়ে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি, বলছে নতুন গবেষণা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তিনি দুজনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানান। এরপর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

মোনাজাতে দিবসটি উপলক্ষে প্রয়াত দুই নেতার আত্মার শান্তি কামনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্যও প্রার্থনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশের সময়ঃ ০২:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬