ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু: ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, হুমকিতে ফের চালু ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর, আবেদন ১১ নভেম্বর ফার্মগেটে বাসে, পোস্তগোলা ব্রিজে রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন বিষাক্ত বাতাসে বিপর্যস্ত দিল্লির জীবন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক উজ্জ্বল

নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় নিরাপদ পানির সংকট মোকাবিলায় একাধিক প্রকল্প চলমান রয়েছে।

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করতে একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে। আর্সেনিক ও আয়রন সমস্যা মোকাবিলার পাশাপাশি নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে বর্তমানে তিনটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর বাইরে নতুন করে আরও ৮৭৪টি পানির উৎস স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে নতুন প্রকল্পটি এখনো পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন। ফলে দুই উপজেলার মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে নতুন প্রকল্প বাস্তবায়নের অপেক্ষা করতে হচ্ছে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের পরিবর্তে লিখিত প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জবাবে প্রতিমন্ত্রী জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিনটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

বরাদ্দের অধিকাংশ পানির উৎস স্থাপন সম্পন্ন

‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় গত ছয় অর্থবছরে গোলাপগঞ্জে ১ হাজার ৬৫০টি পানির উৎস ও ১৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বিয়ানীবাজারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৫০০টি পানির উৎস ও ১৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট।

এর মধ্যে গোলাপগঞ্জে ১ হাজার ৫৬২টি এবং বিয়ানীবাজারে ১ হাজার ৪২০টি পানির উৎস স্থাপনের কাজ শেষ হয়েছে। অর্থাৎ দুই উপজেলায় বরাদ্দ দেওয়া মোট ৩ হাজার ১৫০টি পানির উৎসের মধ্যে ১৬৮টি স্থাপনের কাজ এখনো বাকি রয়েছে।

অন্যদিকে, ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প’-এর আওতায় গোলাপগঞ্জে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ৩৮টি কমিউনিটিভিত্তিক ছোট স্কিম স্থাপনের কাজ চলছে। বিয়ানীবাজারে একটি বড় স্কিমের পাশাপাশি ৩৮টি ছোট স্কিম স্থাপনের কাজও চলমান রয়েছে।

এ ছাড়া ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্নির্মাণে জরুরি সহায়তা প্রকল্প’-এর আওতায় গোলাপগঞ্জে ১৮০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ এবং ৪০টি ছয় নম্বর পাম্পযুক্ত গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। বিয়ানীবাজারে বরাদ্দ দেওয়া হয়েছে ২০০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ ও ৫০টি ছয় নম্বর পাম্পযুক্ত গভীর নলকূপ।

নতুন প্রকল্পে ৮৭৪টি পানির উৎস স্থাপনের প্রস্তাব

তিনটি প্রকল্প চলমান থাকার পরও দুই উপজেলার নিরাপদ পানির চাহিদা পূরণে নতুন প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়েছে। সংসদে দেওয়া জবাবে বলা হয়, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩৫৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ গ্রহণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।

প্রস্তাবিত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। এর আওতায় গোলাপগঞ্জে ৪৫৮টি এবং বিয়ানীবাজারে ৪১৬টি পানির উৎস স্থাপনের পরিকল্পনা রয়েছে। দুই উপজেলায় মোট ৮৭৪টি নতুন পানির উৎস স্থাপন করা হবে।

তবে এসব প্রকল্পের আওতায় স্থাপিত পানির উৎসগুলোর মধ্যে বর্তমানে কতটি সচল রয়েছে, সেগুলোর কতটিতে আর্সেনিক ও আয়রনমুক্ত পানি পাওয়া যাচ্ছে এবং প্রকল্পের সুফল কতসংখ্যক মানুষ পাচ্ছেন, সে বিষয়ে সংসদে দেওয়া জবাবে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য

নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা

প্রকাশের সময়ঃ ০৮:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬