ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু: ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, হুমকিতে ফের চালু ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর, আবেদন ১১ নভেম্বর ফার্মগেটে বাসে, পোস্তগোলা ব্রিজে রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন বিষাক্ত বাতাসে বিপর্যস্ত দিল্লির জীবন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক উজ্জ্বল

ফার্মগেটে বাসে, পোস্তগোলা ব্রিজে রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্টেশনটি।

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্টেশনটি। একই সময়ে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায়ও আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, লাভলী পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটিতে যাত্রী ছিলেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাসে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু করা হবে।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্তগোলার ঘটনায়ও হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য

ফার্মগেটে বাসে, পোস্তগোলা ব্রিজে রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন

প্রকাশের সময়ঃ ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬