ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বাসে অগ্নিকাণ্ড, নিউমার্কেটে ককটেল বিস্ফোরণের অভিযোগ জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধের মধ্যেই শুরু কপ-৩১ সম্মেলন শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের নেতা বহিষ্কার ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু: ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের নেতা বহিষ্কার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্যের জেরে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করায় জয়পুরহাটে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের মান-মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার রাতে জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সোমবার দুপুরে অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ কারণে ৮ নভেম্বর রাতে তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন মারুফ হাসান। তিনি বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’

এর আগে গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় দুই দফা হট্টগোলের ঘটনা ঘটে। সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ জানান। পরে হট্টগোল শুরু হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল। আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ছিলেন—এমন অভিযোগে তারা এ আলটিমেটাম দেয়।

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারি থেকে

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের নেতা বহিষ্কার

প্রকাশের সময়ঃ ০৯:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬