ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বাসে অগ্নিকাণ্ড, নিউমার্কেটে ককটেল বিস্ফোরণের অভিযোগ জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধের মধ্যেই শুরু কপ-৩১ সম্মেলন শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের নেতা বহিষ্কার ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু: ক্রীড়া প্রতিমন্ত্রী

জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধের মধ্যেই শুরু কপ-৩১ সম্মেলন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২৩৩ Time View

তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন নিয়ে মতবিরোধের মধ্যেই সোমবার তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। ইউরোপে তাপপ্রবাহ, নেপালে ভয়াবহ বন্যা এবং শক্তিশালী এল নিনোর পূর্বাভাসের প্রেক্ষাপটে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী দিনে বিশ্বনেতাদের উদ্দেশে বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চরম আবহাওয়ার কারণে গত এক বছরে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমরা জলবায়ুর চরম পরিস্থিতির এক নতুন যুগে প্রবেশ করেছি।’

বিশ্বনেতাদের উদ্দেশে জাতিসংঘের বিদায়ী মহাসচিব আরও বলেন, ‘কার্বন নিঃসরণ দ্রুত কমাতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা নিশ্চিত করে এখনই গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিতে হবে।’

তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রতিনিধি জড়ো হয়েছেন। ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে সরকারপ্রধান, মন্ত্রী, জলবায়ু আলোচক, বিজ্ঞানী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন এবং অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অর্থায়ন-সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে রোববার গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে।

জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী, গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলো আর্থিক সহায়তা পাওয়ার কথা। তবে দরিদ্র দেশগুলোর অভিযোগ, প্রতিশ্রুত ও প্রাপ্ত সহায়তার পরিমাণ তাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) প্রকাশিত ‘এমিশনস গ্যাপ রিপোর্ট’ অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক পর্যায়ের সরকারি অর্থায়নে এ খাতে পাওয়া গেছে মাত্র ২৮ দশমিক ২ বিলিয়ন থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

অর্থায়নের প্রয়োজন ও প্রাপ্ত সহায়তার মধ্যে এই ব্যবধান এবারের সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারি থেকে

জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধের মধ্যেই শুরু কপ-৩১ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৯:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬