ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দাম কমার পর যে দামে বাজারে বিক্রি হচ্ছে সোনার ভরি গাইবান্ধায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলু গ্রেপ্তার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা আজ ছয় ঘণ্টা টোল ফ্রি থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুমের সময়ে অনিয়ম থাকলে বাড়ে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি, বলছে নতুন গবেষণা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ? জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ

নতুন হামলা হলে ইউরোপ পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছোড়ার হুঁশিয়ারি ইরানের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন করে হামলা চালালে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদ সদস্য হোসেইনআলী হাজি দেলিগানি।

যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে পাল্টা জবাবে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদ সদস্য হোসেইনআলী হাজি দেলিগানি। একই সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জর্ডানের সংবাদমাধ্যম রোয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শাহিন শাহরের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য হাজি দেলিগানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেকোনো নতুন হামলার জবাবে বড় ধরনের পাল্টা আঘাত হানতে প্রস্তুত ইরান। এ ক্ষেত্রে দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপের ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে।

তাসনিমকে দেওয়া বক্তব্যে হাজি দেলিগানি বলেন, পাল্টা জবাবের জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপকেও অন্তর্ভুক্ত করবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারের সীমা ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, সম্ভাব্য হামলার ধরন কিংবা ভৌগোলিক অবস্থান বিবেচনায় ইরানের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখা হবে না। সম্ভাব্য পাল্টা পদক্ষেপকে ‘বিশাল, বহুগুণ ও কৌশলগত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখাকে গুরুত্ব দেওয়া হবে না।

ইরানি এই আইনপ্রণেতার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, নতুন করে সংঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে। তবে তিনি ইউরোপের কোনো নির্দিষ্ট দেশ বা স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেননি। ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কেও বিস্তারিত তথ্য দেননি।

মার্কিন নৌ অবরোধের পাল্টা জবাবের হুঁশিয়ারি

এদিকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ বলে অভিহিত করেছেন হাজি দেলিগানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এর জবাব দেবে।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং সংঘাতের অবসানে দুই দেশের মধ্যে সমঝোতার প্রচেষ্টার মধ্যেই ইরানি এই আইনপ্রণেতার বক্তব্য সামনে এসেছে।

তবে এসব বক্তব্য হাজি দেলিগানির ব্যক্তিগত হুঁশিয়ারি। এর মাধ্যমে ইউরোপের দেশগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: রোয়া নিউজ

জনপ্রিয় সংবাদ

দাম কমার পর যে দামে বাজারে বিক্রি হচ্ছে সোনার ভরি

নতুন হামলা হলে ইউরোপ পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছোড়ার হুঁশিয়ারি ইরানের

প্রকাশের সময়ঃ ০৭:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬