ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় মানুষ হামলার শিকার: নাহিদ ইসলাম শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর? বিসিবির দায়িত্ব ছাড়ার পর পিএসএলের লাহোর কালান্দার্সে নতুন ভূমিকায় বুলবুল ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে? বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি সংসদের অধিবেশন

বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৩২ Time View

বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বাখরাবাদ গ্যাসের অভিযান।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ ও অনিয়মিত ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় পাঁচটি অবৈধ গ্যাস রাইজার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানকালে পাঁচটি স্থানে মোট ৬২টি আবাসিক গ্যাস সংযোগ পরিদর্শন করা হয়। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ১০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিচ্ছিন্ন সংযোগগুলোর মধ্যে আবাসিক সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি, অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে একটি, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে পাঁচটি এবং অনুমোদিত নকশার বাইরে গ্যাস ব্যবহারের অভিযোগে দুটি সংযোগ রয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অনিয়মিত ব্যবহার রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় মানুষ হামলার শিকার: নাহিদ ইসলাম

বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা

প্রকাশের সময়ঃ ১০:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬