ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর? বিসিবির দায়িত্ব ছাড়ার পর পিএসএলের লাহোর কালান্দার্সে নতুন ভূমিকায় বুলবুল ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে? বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি সংসদের অধিবেশন যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলা: ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান কারাগারে

কক্সবাজারে হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৫১ Time View

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কী, তা পরে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব এলাকায় অবস্থানরত পর্যটক ও আশপাশের বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর?

কক্সবাজারে হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

প্রকাশের সময়ঃ ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬