ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ডাম্প ট্রাকের ধাক্কায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

আজ (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল আলহাজ্ব ধনাই বেপারি উচ্চ বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশাযোগে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক তাদের বহনকারী যানটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং এতে শিক্ষার্থীরা আহত হয়। দুর্ঘটনায় চালকও আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা ও পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং সংশ্লিষ্ট ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

পরীক্ষা দিতে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ডাম্প ট্রাকের ধাক্কায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

প্রকাশের সময়ঃ ০২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬