ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর? বিসিবির দায়িত্ব ছাড়ার পর পিএসএলের লাহোর কালান্দার্সে নতুন ভূমিকায় বুলবুল ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জ্বলছে বাস, বিস্ফোরিত হচ্ছে ককটেল: নাশকতার লাগাম টানবে কে? বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি সংসদের অধিবেশন যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলা: ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান কারাগারে

গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

গ্রাম্য সালিশে নারীকে প্রকাশ্যে জুতাপেটার ঘটনায় কুমিল্লার মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশের নামে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বরখাস্তের বিষয়ে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানান ফরিদ উদ্দিন। তিনি বলেন, অনলাইনে বরখাস্তের চিঠি দেখেছেন। এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সরকার বিভাগ গত ৮ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট একটি গ্রাম্য সালিশে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করেন চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। এ ঘটনার পর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

বরখাস্তের আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা এবং ৩৪(৪)(খ) ও (ঘ) উপধারা উল্লেখ করা হয়েছে। এসব বিধানের আওতায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার এনআইডি বাতিল নয়, এখনো লক অবস্থায়: নতুন আবেদন কতটা কার্যকর?

গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটা, ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রকাশের সময়ঃ ১০:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬