ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নাচোলে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে একই পরিবারের ৪ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিনের সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাজারপাড়া এলাকায়।

আহতরা হলেন—মৃত ইব্রাহিম শেখের ছেলে আমিনুল ইসলাম (৫১), তার স্ত্রী কামরুন্নাহার খাতুন (৪৮), দুই ছেলে আল আমিন বিপু (২৫) ও কলেজছাত্র আব্দুর রহমান বাপ্পি (১৯)। বর্তমানে কামরুন্নাহার ও তার ছেলে বিপু নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে ছিলেন আমিনুল ইসলাম। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে আমিনুলের ভাই দুলাল ও কয়েকজন ভাতিজা-ভাগনে তার বাড়ির পাশে টিনের সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টা চালায়। বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আমিনুল ও তার পরিবারের সদস্যদের ওপর।

খবর পেয়ে জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কলের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত আল আমিন বিপু বলেন, “এর আগেও তারা আমাদের দোকানঘর দখল করেছে। বারবার ভয়ভীতি ও হুমকি দিত। মঙ্গলবার জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আমাদের সবাইকে পিটিয়ে আহত করে।”

হাসপাতালে চিকিৎসাধীন কামরুন্নাহার খাতুন বলেন, “স্বামীর ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গেলে আমাকে ও আমার দুই ছেলে’কে মারধর করে। আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় এজাহার দিয়েছি, ন্যায়বিচার চাই।”

অভিযুক্ত দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “মারধরের ঘটনায় থানায় এজাহার নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নাচোলে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে একই পরিবারের ৪ জন আহত

প্রকাশের সময়ঃ ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫