ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

নাশকতার পরিকল্পনা করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনা করার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য প্রস্তুত করা ব্যানার ও মশাল জব্দ করা হয়। গত সোমবার রাত আড়াইটার দিকে বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের রথখোলা গ্রামের যুবলীগকর্মী মো. জসিম উদ্দিন (৩৭), ছাত্রলীগকর্মী রানা (২০), সোহাগ (২২) এবং সাকিব (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা পরিকল্পনা করার উদ্দেশে রথখোলা গ্রামে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে এসআই (নি.) খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

পলাতকদের মধ্যে রয়েছেন-রাকিব, রাজু সরদার, তুষার, মাসুদ মণ্ডল, আবির এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলসহ (জামাই সোহেল) আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি।পুলিশের ভাষ্য অনুযায়ী, পলাতক আসামি নুরুজ্জামান মিয়া সোহেল বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠান গ্রেপ্তার জসিম উদ্দিনের কাছে, যা নাশকতা কর্মকাণ্ডের প্রস্তুতির কাজে ব্যবহৃত হওয়ার কথা স্বীকার করেছে আসামিরা। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানিয়েছেন, ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭(৩)/৮/৯(৩)/১০/১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
 
ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

নাশকতার পরিকল্পনা করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫