ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শেখ হাসিনাসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

সিরাজগঞ্জে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী সুমন ও আব্দুল লতিফ হত্যা মামলায় পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা শরীফুল ইসলাম ও প্রণয় কুমার প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রণয় কুমার জানান, যদিও মামলার আসামি তালিকায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম সরাসরি ছিল না, তদন্তে তাদের সংশ্লিষ্টতা উঠে আসায় চার্জশিটে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার মামলার ধার্য তারিখও ছিল।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবীর বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি শামীম তালুকদার লাবু এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান।

মামলার পটভূমি অনুযায়ী, গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখ নিহত হন। ২২ আগস্ট রাতে নিহতদের স্বজনরা পৃথক তিনটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৯০০ জনকে আসামী করা হয়েছিল।

মামলার তদন্ত শেষে পুলিশের চার্জশিট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়েছে এবং বিচারক তা আমলে নিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শেখ হাসিনাসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশের সময়ঃ ১২:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫