ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে মশালমিছিল ও সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশালমিছিল ও বিক্ষোভ করেছেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সমর্থকেরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাকটার্মিনাল থেকে শুরু হওয়া মিছিলটি মুসলিমপুর বাজারে গিয়ে শেষ হয়।

অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ–সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় আন্দোলনকারীরা সদ্যঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্বাধীনতার পর আটবার দলীয় মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাজাহান মিয়া। বিগত ১৭ বছরে তিনি দেশের বাইরে থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন এবং বর্তমানে ৯০ বছর বয়সে শারীরিকভাবে অসুস্থ। অথচ ত্যাগী ও মাঠের নেতাদের বঞ্চিত করে তাঁকেই আবার মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।

দলের শীর্ষ নেতৃত্বের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে গত রোববার বিকেলেও শিবগঞ্জের কানসাট এলাকায় একই দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন শাহিন শওকতের সমর্থকেরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে মশালমিছিল ও সড়ক অবরোধ

প্রকাশের সময়ঃ ০৭:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫