ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ধানমন্ডি ৩২-এ বিক্ষোভকারীদের ‘এক্সকাভেটর অভিযান’ ব্যর্থ-সেনাবাহিনী–পুলিশের কঠোর অবস্থান

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছেছবি: সংগ্রহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ির সামনে দুটি এক্সকাভেটর নিয়ে ভাঙচুরের উদ্দেশ্যে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার দুপুরে ধানমন্ডি ৩২–এর সামনের মিরপুর রোডে দুটি এক্সকাভেটর দেখা যায়। বিক্ষোভকারীরা বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়, আর বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের এক সদস্য আহত হন।

পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বেলা পৌনে ২টার দিকে ছত্রভঙ্গ হওয়ার পর বিক্ষোভকারীরা দুই ভাগে ভাগ হয়ে পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ আবারো তাঁদের সরিয়ে দেয়।

এর আগে বিক্ষোভকারীদের একটি দল ধানমন্ডি ৩২–এ সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনাসদস্য এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ডিএমপির কর্মকর্তারা জানান, কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।

উল্লেখ্য, জুলাইয়ের গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত আগস্টে ৩২ নম্বরের বাড়িটি আগুন দেওয়া হয়। এর আগে ফেব্রুয়ারিতেও বাড়িটির বড় একটি অংশ ভেঙে ফেলা হয়েছিল।

এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ থেকে গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হচ্ছে, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটি প্রথম রায়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ধানমন্ডি ৩২-এ বিক্ষোভকারীদের ‘এক্সকাভেটর অভিযান’ ব্যর্থ-সেনাবাহিনী–পুলিশের কঠোর অবস্থান

প্রকাশের সময়ঃ ০৯:০০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫