ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত ডিসি মাসুদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা করেছেন মোঃ শাহাদাত হোসেন মাসুদ। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
ডিসি মাসুদ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার আমাকে এই জেলায় দায়িত্ব দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের দায়িত্ব আরও বেড়ে যায়। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও সাংবাদিকরা একই লক্ষ্যেই কাজ করেন—আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের সেবা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কাজকে গতিশীল করা। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রশাসনের কাজে স্বচ্ছতা ও গতি এনে দেয় বলেও মন্তব্য করেন তিনি।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে মতামত তুলে ধরেন। নবাগত ডিসি এসব বিষয় গুরুত্বের সঙ্গে শোনেন এবং তা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ। এসময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্টু , সিনিয়র সাংবাদিক মোঃ শহিদুল হুদা অলক, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ হাসিব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃহোসেন শাহনেওয়াজ,সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল,সাংবাদিক জাকির হোসেন পিংকু, জেলা স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ চৌধুরীসহঅন্যরা।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত ডিসি মাসুদ

প্রকাশের সময়ঃ ০৭:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫