ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আখাউড়া দিয়ে বৃহস্পতিবার থেকে মাছ রপ্তানি বন্ধ

ছবি-সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাছ ও শুঁটকি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। সার্টিফিকেট জটিলতায় রপ্তানি বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কবে নাগাদ রপ্তানি চালু করা যাবে এ বিষয়টিও নিশ্চিত নয়।

বুধবার আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারক মিয়া জানান, মাছ ও শুঁটকি পাঠানোর জন্য একটি বিশেষ সার্টিফিকেট উপজেলা মৎস্য অফিস থেকে নিতে হয়।

গত ১৩ নভেম্বর এনবিআর এক চিঠিতে জানায়, এই সার্টিফিকেট মেন্যুয়ালির বদলে অনলাইনে নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায়। কিন্তু অনলাইনে সার্টিফিকেট করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, ‘বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নিই।
তখন মৎস্য অফিসের মাধ্যমে সার্টিফিকেট আনতে গেলে বিষয়টি জানাজানি হয়। এক কর্মকর্তার বিশেষ অনুমতিতে নিয়ে নানা প্রক্রিয়া শেষে মাছগুলো ভারতে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া মাছ পাঠানো যাবে না বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। এ অবস্থায় আমরা মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আখাউড়া দিয়ে বৃহস্পতিবার থেকে মাছ রপ্তানি বন্ধ

প্রকাশের সময়ঃ ০৩:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫