ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫ করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, ফিরলেন রেনশ শাহাদাত-জাকিরের বিদায়ে চাপে বাংলাদেশ ইমার্জিং দল বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা

সাইবার অপরাধ দমনে পুলিশ সুপার- শিক্ষার্থীদের সামনে ‘ডিজিটাল ঢাল’ গড়ার অঙ্গীকার

নাটোরের লালপুরে সাম্প্রতিক সময়ের আলোচিত মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা রোধে শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী মতবিনিময় সভা। বুধবার (১৯ নভেম্বর) বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও মোহরকয়া অনার্স কলেজ প্রাঙ্গণে হাজারো শিক্ষার্থীর সমাগমে এই সভা রূপ নেয় সচেতনতার মহাসমাবেশে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি চিত্রভিত্তিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মোবাইল ও ফেসবুক–আইএমও হ্যাকিং, বিকাশ–নগদ প্রতারণা, ফিশিং লিংক, ওটিপি প্রতারণা এবং নতুন ধরনের অনলাইন জালিয়াতির কৌশল শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার বলেন,“লালপুরের নির্দিষ্ট কিছু এলাকায় সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এতে এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই অপরাধ ঘুচাতে শিক্ষার্থীরাই হতে পারে প্রথম প্রতিরোধ–দেয়াল।”তার অনুপ্রেরণামূলক বক্তব্যের পর সহস্রাধিক শিক্ষার্থী হাত তুলে অঙ্গীকার করেন তারা কেউ কোনো ধরনের অনলাইন প্রতারণায় জড়াবে না এবং সমাজে সাইবার সচেতনতা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), লালপুর থানার ওসি, ডিবির কর্মকর্তারা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পুলিশের এই উদ্যোগকে এলাকাবাসী মনে করছেন-লালপুরে সাইবার অপরাধ দমনের সূচনা মুহূর্ত।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা

সাইবার অপরাধ দমনে পুলিশ সুপার- শিক্ষার্থীদের সামনে ‘ডিজিটাল ঢাল’ গড়ার অঙ্গীকার

প্রকাশের সময়ঃ ১১:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫