ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ- যান চলাচল বন্ধ

ছবি- রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ চলা কালে তোলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা, দুজনকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা রাবির কাজলা গেটে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন। তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা জানান, বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে।

মিনহাজকে রামদা দিয়ে আঘাত করে এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। ওই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। আহত শিক্ষার্থীরা কয়েকজনের নাম দিয়েছে। তবে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ- যান চলাচল বন্ধ

প্রকাশের সময়ঃ ০৮:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫